চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের পার্টিতে গুলি, চারজন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নর্দার্ন শহর স্টকটনে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টার কিছু আগে একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে।

সান জোয়াকিন কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশু রয়েছে। আহতদের অবস্থা কী তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

হামলাকারী এখনো পলাতক জানিয়ে স্থানীয় পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে এটিকে পরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেরিফ অফিসের মুখপাত্র হিদার ব্রেন্ট ঘটনাটিকে ‘অকল্পনীয়’ বলে মন্তব্য করেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি এখনো অত্যন্ত সক্রিয় তদন্ত। প্রাথমিক তথ্য খুবই সীমিত। হামলাটি টার্গেট করে করা হয়েছে কি না, আমরা সবদিক থেকে তা তদন্ত করছি।’

স্টকটনের ভাইস মেয়র জেসন লি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনা মেনে নেওয়ার মতো নয়। জন্মদিন কখনোই পরিবারের জন্য আতঙ্কের জায়গা হতে পারে না।

Reneta

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি ভয়াবহ গুলি চালানোর ঘটনা সম্পর্কে অবহিত আছেন এবং পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশুর জন্মদিনের পার্টিতে গুলিসান জোয়াকিন কাউন্টি শেরিফস্টকটন
শেয়ারTweetPin

সর্বশেষ

লেবাননে হামলার পর শান্তি আলোচনার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির বাদশার বড় জয়

এপ্রিল ১০, ২০২৬

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT