চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগামী’র চার দশক, আতিকের প্রামাণ্যচিত্রে মোরশেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

বিকল্প ধারার চলচ্চিত্রের ইতিহাসে মোরশেদুল ইসলামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগামী’ বিশেষভাবে উল্লেখযোগ্য। চলচ্চিত্রটির ৪০ বছর পূর্তি শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)।

১৯৮৪ সালের এই দিনে ২৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আগামী’র প্রথম প্রদর্শনী হয়েছিল। বলা হয়, এই ছোট ছবির মাধ্যমেই শুরু হয় বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের!

এটি নির্মাণের পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নানা আপত্তির কথা বলে ছবিটিকে সেন্সর ছাড়পত্র দিতে দেরি করতে থাকে। ছবিতে ব্যবহৃত ‘জয় বাংলা’, ‘পাকিস্তানি মিলিটারি’, ‘রাজাকার’ ইত্যাদি শব্দ; পাকিস্তানি সেনা কর্তৃক অত্যাচারের দৃশ্য নিয়ে আপত্তি ছিল সেন্সর বোর্ডের। এ নিয়ে সারাদেশে প্রতিবাদ হলে শেষ পর্যন্ত সেন্সর বোর্ড ছাড়পত্র দিতে বাধ্য হয়। ১৬ মিলিমিটারে নির্মিত ‘আগামী’ হয়ে উঠে তরুণ নির্মাতাদের দিশা।

সেই ঘটনাবহুল সিনেমাটির চল্লিশ বছর পূর্তির দিনটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে প্রীতি সম্মিলনীর। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে থাকছে সেই আয়োজন।

এতে অন্যতম অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। প্রীতি সম্মিলনী শেষে ‘আগামী’র একটি বিশেষ প্রদর্শনী রয়েছে।

দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে মোরশেদুল ইসলামকে নিয়ে নির্মিত হয়েছে একটি প্রামাণ্যচিত্র। নাম ‘অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট’, নির্মাণ করেছেন গুণী নির্মাতা নূরুল আলম আতিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগামীদেয়ার ওয়াজ অ্যা লাইটনূরুল আলম আতিকমোরশেদুল ইসলামলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT