বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলীকে ‘প্রফেসর এমিরেটাস’ উপাধিতে ভূষিত করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস-এর ১৯৫তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্বশরীরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রফেসর ড. এম শমশের আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) প্রফেসর সাইদ ফেরদৌস, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, প্রফেসর ড. এম শমশের আলীর সহধর্মিণী প্রিন্সিপ্যাল সাকেবা আলী।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাতা উপাচার্যকে ‘প্রফেসর এমিরেটাস’ উপাধিতে ভূষিত করে গভীর সম্মান প্রদর্শন করেছে, যা দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।








