স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।







