চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (৫ অক্টোবর) রাত সোয়া ৩টায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

ফুসফুসে সংক্রমণ হওয়ায় দোসরা অক্টোবর বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আগে থেকেই হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত আরো কিছু রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বদরুদ্দোজা চৌধুরীর প্রথম নামাজে জানাজা হয়েছে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে বলে জানান তার ছেলে মাহী বি চৌধুরী। বাবার রুহের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহী বি চৌধুরী ও শায়লা চৌধুরী। বদরুদ্দোজা চৌধুরী স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

খ্যাতিমান চিকিৎসক ও সাবেক রাষ্ট্রপতি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর জন্ম ১৯৩০ সালে, কুমিল্লায় নানা বাড়ীতে। নিজ বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। বি চৌধুরী নামে পরিচিত এই রাজনীতিবিদ ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুরোধে রাজনীতিতে আসেন।

১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন বদরুদ্দোজা চৌধুরী। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি প্রথমে শিক্ষামন্ত্রী এবং পরে সংসদ উপনেতা হন। ২০০১ সালের ১৪ নভেম্বর থেকে ২০০২ সালের ২১শে জুন পর্যন্ত ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৪ সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT