উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নিজের বাসায় ৩ কোটি টাকার বেশি অবৈধ দেশী-বিদেশী মুদ্রা পাওয়ার অভিযোগের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে।








