আদালত

সাবেক বিচারপতি মানিক রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার ১২ জন

বিচারপতি মানিকের রিমান্ডে নেওয়ার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতি মানিকের রিমান্ডের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক হত্যা মামলায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাসহ মোট ১২ জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

বুধবার (৫ মার্চ) সকালে তাদের প্রত্যেককে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে ও মামলার গুণাগুণ বিচার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন৷

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না তারা।

নতুন করে গ্রেপ্তার দেখানোদের তালিকায় আছেন, আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহম্মেদসহ ১২ জন।

বিষয়:নতুন মামলা রিমান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…