সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সুপ্রিম কোর্টের আপিল বিভোগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ‘সোমবার দুপুর পৌনে একটায় মোহাম্মদ গোলাম রাব্বানী ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।’
মোহাম্মদ গোলাম রাব্বানী ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। এর পরের বছর তিনি অবসর গ্রহণ করেন।







