চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০২২ সালে নারা শহরে এক নির্বাচনী সমাবেশে প্রকাশ্য দিবালোকে গুলি করে আবেকে হত্যা করেন তিনি। ঘটনার সাড়ে তিন বছর পর এ রায় ঘোষণা করা হলো।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) নারা জেলা আদালতে সাজা ঘোষণার শুনানি অনুষ্ঠিত হয়। রায় শুনতে আদালত প্রাঙ্গণে প্রায় ৭০০ মানুষ জড়ো হন। এর আগে বিচার কার্যক্রমের শুরুতেই নিজের অপরাধ স্বীকার করেন ৪৫ বছর বয়সী ইয়ামাগামি।

রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ। সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। এ কারণে ইয়ামাগামির সর্বোচ্চ শাস্তি প্রাপ্য বলে দাবি করে দেশটির আদালত।

অন্যদিকে আসামিপক্ষ শাস্তি লাঘবের আবেদন জানিয়ে দাবি করে, ইয়ামাগামি ধর্মীয় নিপীড়নের শিকার। তার মায়ের ইউনিফিকেশন চার্চে অতিমাত্রায় জড়িয়ে পড়ার কারণে পরিবারটি আর্থিকভাবে সর্বস্বান্ত হয়। আদালতে বলা হয়, প্রয়াত বাবার জীবনবিমার টাকা ও অন্যান্য সম্পদ মিলিয়ে প্রায় ১০ কোটি ইয়েন চার্চে দান করেছিলেন ইয়ামাগামির মা।

ইয়ামাগামি আদালতে বলেন, ২০২১ সালে চার্চ–সম্পর্কিত এক অনুষ্ঠানে শিনজো আবের ভিডিও বার্তা দেখার পর তার প্রতি ক্ষোভ জন্মায়। যদিও শুরুতে তার লক্ষ্য ছিলেন চার্চের শীর্ষ কর্মকর্তারা, আবেকে হত্যা করা তার মূল উদ্দেশ্য ছিল না বলে দাবি করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানসাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেহত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

এপ্রিল ১০, ২০২৬

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT