জটিল ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন এক সময়ে লাল-সবুজের জার্সিতে হকি মাঠ দাঁপিয়ে বেড়ানো স্ট্রাইকার মওদুুদুর রহমান শুভ। খেলোয়াড়ী জীবন শেষে বিকেএসপিতে কোচ হিসেবে কর্মরত ৪৩ বছর বয়সী শুভ’র দিন কাটছে ব্যয়বহুল চিকিৎসার অর্থসংস্থানের উপায় খুঁজে। জীবনের এই কঠিন সময়ে শুভ পাশে চাইছেন সবাইকে। তার বন্ধু শুভনুধ্যায়ীরা শুভ’র চিকিৎসায় সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।






