বাংলাদেশ

সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মনোয়ার হোসেন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন এর সংবাদ উপস্থাপক সংবাদ পাঠ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ উপস্থাপক সংবাদ পাঠাচ্ছেন, বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক খবর পরিবেশনের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পিএস মো. মনোয়ার হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

আজ বুধবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার  বিকেল ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। মো. মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ছিলেন।

আদাবর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে মোঃ মনির হোসেন হত্যা চেষ্টার ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি। মনির হোসেন বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর ২৪ খ্রি. আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আদাবর থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:রমজান মাস সিএনজি স্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…