চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী আর নেই। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৩টায় সিলেটে তার হাউজিং এস্টেটস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামী ২৭ অক্টোবর শুক্রবার বাদ জুমা দরগাহ-ই-হযরত শাহজালাল (রহ.) মসজিদে নামাজে জানাজাশেষে দাফন সম্পন্ন হবে। এর আগে সকালে মরহুমের গ্রামের বাড়ি দাউদপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মরহুম ইমাম উদ্দিন চৌধুরীর একমাত্র পুত্র বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাবেক চিকিৎসক বিশিষ্ট ভাসকুলার সার্জন প্রফেসর ডা. নিয়াজ আহমদ চৌধুরী মরহুমের জানাযায় সকলের অংশগ্রহণ কামনা করেছেন।

ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯৯১-এর ৭ জানুয়ারি বাংলাদেশের অন্তবর্তী সরকারের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের উপদেষ্টা পদে নিয়োগ লাভ করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেন।

Banglabid

ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯২৬ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা পরগনার দাউদপুর গ্রামে খ্যাতনামা জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খানবাহাদুর গৌছ উদ্দীন আহমদ চৌধুরী আসাম লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। তার পূর্বপুরুষ হযরত শাহ দাউদ কুরেশি হযরত শাহজালাল রহ.-এর ৩৬০ আউলিয়ার অন্যতম। তিনি ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৫১ সালে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পাশ করেন। শিক্ষাশেষে তিনি ১৯৫১ সালে পূর্ব বঙ্গ সরকারের কমিউনিকেশন এন্ড বিল্ডিং বিভাগে এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ লাভ করেন। পরবর্তীতে ১৯৮০ সালে তিনি পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্ব লাভ করেন। ১৯৮২ সালে পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছাড়াও পরিকল্পনা কমিশনে সদস্যের দায়িত্ব লাভ করে ১৯৮৫ সাল পর্যন্ত তা পালন করেন। কয়েক মাস রেলওয়ে বিভাগের সচিবের দায়িত্ব পালনের পর অক্টোবর ১৯৮৫ সালে পূর্ত মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন এবং উক্ত পদ থেকে ৬ জানুয়ারি ১৯৮৭ সালে অবসর গ্রহণ করেন।

ইমাম উদ্দিন আহমদ চৌধুরী অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমাম উদ্দীন আহমদ চৌধুরীর মৃত্যুতত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় হামুন, বিপদমুক্ত উপকূলীয় অঞ্চল

পরবর্তী

শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

পরবর্তী
শরীয়তপুরে নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি ও জনসচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

চীনের সামরিক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীকে সম্মান জানাচ্ছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস নিখোঁজ থাকা প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণ করেছে চীন

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT