চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করলেন কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১:৫২ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার।

ছবি: কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার।

কানাডার সাবেক মন্ত্রিসভার সদস্য ও লিবারেল পার্টির জ্যেষ্ঠ নেতা বিল ব্লেয়ার হাউস অব কমন্সের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানান, বিল ব্লেয়ারকে যুক্তরাজ্যে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই ঘোষণায় জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা নাথালি দ্রুইনকে ফ্রান্স ও মোনাকোতে কানাডার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার কথাও জানানো হয়। বিল ব্লেয়ার দায়িত্ব গ্রহণ করছেন সাবেক হাইকমিশনার রালফ গুডেলের স্থলাভিষিক্ত হয়ে, যিনি ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যে কানাডার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছরের মে মাস পর্যন্ত বিল ব্লেয়ার কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি জরুরি প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা ও সংগঠিত অপরাধ দমনসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের আগে তিনি টরন্টো পুলিশ সার্ভিসের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি বৃহত্তর টরন্টো এলাকার স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

চলতি বছরে ক্ষমতাসীন দলের সংসদীয় বেঞ্চে এটি দ্বিতীয় শূন্যতা সৃষ্টি হলো। এর আগে জানুয়ারিতে সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ইউক্রেন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সংসদ সদস্য পদ ছাড়েন। এই দুটি শূন্য আসনে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিল ব্লেয়ার এক ফেসবুক পোস্টে বলেন, স্কারবরো সাউথওয়েস্টের জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জীবনের বড় সম্মান ছিল। যুক্তরাজ্যে কানাডার হাইকমিশনার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের কারণেই তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানান। তিনি প্রধানমন্ত্রী কার্নি, সাবেক প্রধানমন্ত্রী ট্রুডো, সহকর্মী সংসদ সদস্য এবং নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ ও প্রভাবশালী এই নেতার বিদায় টরন্টোর রাজনীতিতে, বিশেষ করে স্কারবরো এলাকায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার থাকার কারণে বিল ব্লেয়ারের সঙ্গে ওই কমিউনিটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডার সাবেক মন্ত্রীবিল ব্লেয়ার এর পদত্যাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের জাদুঘরে প্রথম বাংলাদেশি শিল্পীর একক প্রদর্শনী

মার্চ ৩১, ২০২৬

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT