আদালত

আরও চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বিচারাধীন মাসুদ উদ্দিন চৌধুরীর ছবি, গাড়ির ভিতরে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারাধীন মাসুদ উদ্দিন চৌধুরী গাড়ির ভিতরে বসে আছেন, তার পাশে একজন পুলিশ কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিন দিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড দেওয়া হলো।

বিষয়:সাবেক সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…