জনপদ

বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করে। গণমাধ্যমে বিদেশিদের মন্তব্যগুলো অতিপ্রচারের ফলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে এবং মজা পায়।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কে কী করল সাথে সাথেই চিৎকার। এটা অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। এটা জেনেভা কনভেনশনের ধারে কাছেও নেই। পৃথিবীর আর কোথাও একটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেধে মন্তব্য করে বেড়ায় না।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে পরামর্শ দেন।

এর আগে সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রদত্ত সিলেটের পাঁচ গুনীজনের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…