বাংলাদেশ

পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত

পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ কর্মকর্তা অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিতের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সাথে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ আরও পাঁচ জনের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।

সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সদস্যপদ স্থগিত হওয়া বাকিরা হলেন, সাবেক সচিব এম এ কাদের, সাবেক দুদক কমিশনার মো. জহিরুল হক, সাবেক সিনিয়র সচিব ও পিএসসি সদস্য এস এম গোলাম ফারুক, সাবেক নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান এবং সাবেক সচিব মো. সিরাজুল হক খান।

বিষয়:পররাষ্ট্র সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…