বাংলাদেশ

নির্বাচনের পরিবেশ-ভোটগ্রহণের পদ্ধতি দেখে সন্তুষ্ট বিদেশী পর্যবেক্ষকরা

বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, কেন্দ্রীয় ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো কেন্দ্রীয় ভবনের সামনে স্থাপন করা হয়েছে, যা নির্বাচনী কার্যক্রমের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও ভোটগ্রহণের পদ্ধতি দেখে সন্তুষ্ট বিদেশী পর্যবেক্ষকরা। তবে ভোটার উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের।

নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে এটা আন্তর্জাতিকভাবে কতোটা গ্রহণযোগ্য এবং আদতে এটা মানুষের মতামতের প্রতিফলন বলা যায় কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে বিদেশী পর্যবেক্ষকরা বলেন, ভোটারদের সাথে কথা বলেও তারা আশ্বস্ত হয়েছেন, ভোটকেন্দ্রে আসতে কোন ধরনের চাপ বা ভয়-ভীতির মুখে পড়েননি ভোটাররা।

তবে বিএনপি’র অংশগ্রহণ থাকলে নির্বাচনটি সর্বাঙ্গীণ সুন্দর হতো, সেই আক্ষেপ আছে কোন কোন পর্যবেক্ষকের। নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা প্রশ্নে রাশিয়ার পর্যবেক্ষরা বলেছেন, ভূ-রাজনীতিক কিছু ব্যাপারে পশ্চিমা কোন কোন দেশ অসন্তুষ্ট, তাতে নির্বাচন অবৈধ হয়ে যাবে না।

সকাল ৮ টায় ভোটগ্রহনের শুরু থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন বিদেশী নির্বাচনী পর্যবেক্ষকরা। সকালের দিকে উপস্থিতি কম হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের সাথে কথা বলে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য তীব্র আকাংখা বুঝতে পেরেছেন তারা। ভোটগ্রহণ শেষে রাজধানীর হোটেল সোনারগাঁও-এর মিডিয়া ব্রিফিং সেন্টারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিদেশী পর্যবেক্ষকরা। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা এদেশের মানুষ যেন ঠিক করতে পারে সেজন্য সরকারের কাছে বিদেশী পর্যবেক্ষকদের পরামর্শ ফল ঘোষণার পর বিএনপিকে আলোচনার টেবিলে আনা।

বিষয়:‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ বিদেশী পর্য়বেক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…