চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত করেছে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত জাপান সফর স্থগিত করার সিদ্ধান্ত টোকিওর নয়, এটি ঢাকার সিদ্ধান্ত।

আমরা সফর স্থগিত করেছি, টোকিও করেনি। জাপান আমাদের স্বাগত জানাতে প্রস্তুত। কিন্তু বিভিন্ন বিষয় বিবেচনা করে আমরা মনে করি এ সময়ে সফর করা খুব কঠিন হবে। তিনি নগরীর এক হোটেলে একটি সেমিনারে অংশ নেয়ার পরে সাংবাদিকদের এই কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই শিগগির টোকিও সফর করবেন।

মোমেন বলেন, সফর স্থগিত করার সিদ্ধান্তের কারণ হিসেবে ঢাকা জাপান সরকারে বিদ্যমান অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা এবং কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে জাপানে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থার বিষয়গুলো বিবেচনা করেছে।

মন্ত্রী বলেন, আমরা এবার জাপানে যেতে চেয়েছিলাম। তারা আমাদের বারবার অনুরোধ করেছে। এটি চূড়ান্ত হয়েছিল। তবে সকল বিষয় বিবেচনা করে আমরা সফর স্থগিত করেছি।

তিনি বলেন, বাংলাদেশ দুই বছরেরও বেশি সময় আগে টোকিও থেকে আমন্ত্রণ পেয়েছিল কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে সফরটি হয়নি।

Reneta

চলতি বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জাপান সফরে গেলে জাপান আবারও সফর চূড়ান্ত করার ওপর জোর দেয়।

পররাষ্ট্রমন্ত্রী আজ এখানে নগরীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া, বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রীপ্রধানমন্ত্রীর জাপান সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

জুলাই ১, ২০২৬

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT