বাংলাদেশ

জাতীয় স্বার্থে ঐক্যমত গড়ে তোলার আহবান পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহবান. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্যমত গড়ে তোলার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশ কারো জন্য আতঙ্কের কারণ নয় জানিয়ে তিনি বলেছেন, সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।

শনিবার ৩০ নভেম্বর সকালে রাজধানীর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান উপদেষ্টা।

এছাড়াও ভারতীয় মিডিয়া ভারত-বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সমস্যা ও উদ্বেগ দূর করার চেষ্টা করেছে। তবে বাংলাদেশের সমস্যাগুলো সমাধানে তেমন নজর দেয়নি বলেও জানান তিনি।

বিষয়:জাতীয় স্বার্থ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…