চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোর্বসের শীর্ষ ধনী রোনালদো, দুইয়ে মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ০৩, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার এখন ক্রিস্টিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বসের প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবে ক্লাব আল নাসেরে নাম লেখানোর পর সিআর সেভেন আয় করেছেন ১৩ কোটি ৬০ লাখ ডলার। যা তাকে খেলোয়াড়দের মধ্যে শীর্ষ ধনী বানিয়েছে।

২০২২ সালের ১মে থেকে ২০২৩ সালের ১মে পর্যন্ত বিশ্ব ক্রীড়াঙ্গনের সকল খেলোয়াড়দের আয়ের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাদের হিসেবে মাঠের খেলায় রোনালদোর আয়ের পরিমাণ ৯০ লাখ ডলার। বাকি অর্থ তিনি বিনান্স এবং লাইভস্কোরের মতো ব্র্যান্ড প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় উপার্জন করেছেন।

তালিকার দ্বিতীয় স্থানে লিওনেল মেসি। গত একবছরে বিশ্বকাপজয়ী তারকা আয় করেছেন ১৩ কোটি ডলার। গতবছর ধনী তালিকার শীর্ষে থাকা ফ্রেঞ্চ তারকা কাইলিয়ান এমবাপে তিনে নেমে গেছেন। ২৪ বর্ষী পিএসজি ফরোয়ার্ড গত ১২ মাসে আয় করেছেন ১২ কোটি ডলার।

তালিকার সেরা চার থেকে সাতের ভেতর আছেন- যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস, মেক্সিকোর বক্সার ক্যানেলো আলভারেজ, যুক্তরাষ্ট্রের দুই গলফার ডাস্টিন জনসন এবং ফিল মিকেলসন। অষ্টম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের আরেক বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন ক্যারি।

অবসরে চলে যাওয়ার পরও ৯ কোটি ৫১ লাখ ডলার আয় করে নবম স্থানে রয়েছেন টেনিসের সুইস কিংবদন্তি রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট তালিকার দশম স্থানে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফোর্বসমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনে অংশ নিতে এসে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী-স্থানীয় সরকার মন্ত্রী

মার্চ ১২, ২০২৬

ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা

মার্চ ১২, ২০২৬

সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন বিএনপির ৪ ও জামায়াতের এক এমপি

মার্চ ১২, ২০২৬

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-৬

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছেন আহমেদ আযম খান

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT