রাজনীতি

গত ১৫ বছর ধরে আমরা বিএনপির আন্দোলনের হুমকির মধ্যে আছি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১৫ বছর ধরে আমরা বিএনপির আন্দোলনের হুমকির মধ্যে আছি। বাস্তবতা হলো, সেখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। তাই তারা সফলও হচ্ছে না।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ মম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সমস্ত পৃথিবী ইসরাইলের প্যালেস্টাইনে হামলার নিন্দা জানিয়েছে। কিন্তু বিএনপি এটি নিয়ে বিন্দুমাত্র কথা বলে নি। আসলে তারা হয়তো এই হামলার পক্ষেই অবস্থা করছে।

তিনি আরও বলেন, বিএনপির এই নীরবতা ইসরাইলকে সমর্থন করার সামিল, ইহুদীদের সমর্থন করার সামিল।

 

বিষয়:আওয়ামী লীগ ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…