চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপকে পেয়ে ‘ভালো’ বলছেন জামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের প্লে-অফে মালদ্বীপকে প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। ১২ অক্টোবর অ্যাওয়ে এবং ১৭ অক্টোবর হোমে ম্যাচ দুটি খেলবে লাল-সবুজের দল। চেনা দলকে প্রতিপক্ষ পেয়ে ‘ভালোই হয়েছে’ বলছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

‘মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে আমাদের জন্য ভালোই হয়েছে। কেননা বাংলাদেশ যে পুলে ছিল, সেখানে আরও শক্তিশালী দল ছিল। আমরা মালদ্বীপকেই চেয়েছিলাম। আমি মনে করি ড্রটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে।’

‘আমরা মানসিকভাবে আত্মবিশ্বাস পাবো। কেননা সাফে আমরা মালদ্বীপের বিপক্ষে লড়েছি। সেখানে জিতেছি। সুতরাং পরিস্থিতি আমাদের হাতেই রয়েছে। কিন্তু আমি জানি, অক্টোবরে আমরা ভিন্ন দুটি ম্যাচে লড়তে চলেছি। তারপরও সবকিছুর বিবেচনায় ড্র নিয়ে আমি সন্তুষ্ট।’

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে এশিয়া অঞ্চলের ড্র হয়েছে। প্রথম রাউন্ডের বাধা পার হওয়া ১০টি দল দ্বিতীয় রাউন্ডে এশিয়া অঞ্চলের ভেতর র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ২৬ দলের সঙ্গে যোগ দেবে। মোট ৩৬ দল ৯ গ্রুপে ভাগ হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলবে। প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বাছাইপর্বে আরও ৬টি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ।

মালদ্বীপ বাধা টপকাতে পারলে দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজের দল আই-গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননকে প্রতিপক্ষ পাবে। গ্রুপের খেলাগুলো হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতেই হবে।

দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল তৃতীয় রাউন্ডে পা দেবে। এই ১৮টি দল ২০২৭ সালে সৌদি আরবে হতে চলা এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

Reneta

ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৯তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দল। মালদ্বীপের অবস্থান ১৫৫তম। প্রতিপক্ষ ৩৪ ধাপ এগিয়ে থাকলেও কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে তাদের গ্রুপপর্বে ৩-১এ হারানোর সুখস্মৃতি জামালদের বিশ্বকাপ বাছাইয়ে যোগাবে বাড়তি অনুপ্রেরণা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালফুটবল বিশ্বকাপ-২০২৬বাংলাদেশমালদ্বীপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT