চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ গোল হজমকে ‘বিপর্যয়’ ভাবছেন না ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ক্যাবরেরা সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিপর্যয় একটু কঠিন শব্দ। আমাদেরও মনে হয়েছিল ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০’র মধ্যে থাকা ও সবশেষ এশিয়ান কাপের শেষ ষোলোয় খেলা দলের বিপক্ষে এমন কিছু ঘটতে পারে। শুরুর ৪০ মিনিট ছিল খুবই ইতিবাচক, যেটা আমরা টেনে নিতে পারিনি। কিন্তু এই পর্যায়ে কেন আমরা ৯০ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারলাম না, তার কারণে খুঁজে বের করতে হবে।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হারাকে বিপর্যয় হিসেবে ভাবছেন না জানিয়ে এসব কথাই বলেন হাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ দলের কোচ ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে ২৬ মার্চ হোম ম্যাচের দিকেই রাখছেন সকল মনোযোগ।

বুধবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে সেরেছে অনুশীলন। এর মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন ক্যাবরেরা। লাল-সবুজের দল ৪২ মিনিট পর্যন্ত জাল অক্ষতও রাখতে আকস্মিক ধসের মুখে পড়ে। বিষয়টি নিয়ে স্পেনিয়ার্ড এ কোচ জানান নিজের প্রতিক্রিয়া।

‘বিরতির ঠিক আগ মুহূর্তে দুটি গোল হজম করা আমাদের জন্য কঠিন ছিল। সম্ভবত এটা মানসিকভাবে আমাদের জন্য বড় ধাক্কা ছিল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই গোল হজম করলাম। তাতে ম্যাচ শেষ হয়ে গেল। কিন্তু আবারও বলছি, এখন পর্যালোচনার, বিশ্লেষণের ও শেখার সময়। ইতিবাচক দিকগুলো নিতে হবে, নিশ্চিতভাবে কিছু বিষয় সমন্বয় করতে হবে। ফিরতি লিগে নিজেদের কাছে আমাদের প্রত্যাশা, চাহিদা আরও বেশি হতে হবে। আমরা জানি, নিজেদের মাঠে আমরা আরও বেশি শক্তিশালী।’

চোখে চোখ রেখেই ম্যাচের শুরু থেকে শক্তিশালী ফিলিস্তিনের সঙ্গে টক্কর দিয়েছিল বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমণ গড়ে গোলের সম্ভাবনাও জাগিয়েছিল। গোলের সুযোগ অবশ্য কাজে লাগানো যায়নি। সুবর্ণ সুযোগটি ২৭ মিনিটে এসেছিল। অধিনায়ক জামাল ভূঁইয়া বল পায়ে টার্ন নিয়ে দেন পাস। ফাহিম বল আদায় করে সোহেল রানার দিকে বাড়ান। গোলের দারুণ সুযোগ থাকলেও সোহেল লক্ষ্য বরাবর শট নিতে পারেননি। অহেতুক উঁচু শট নিলে বল উপর দিয়ে ভলে যায়। গোল হাতছাড়ায় বাংলাদেশের ফুটবলারদের শরীরী ভঙ্গিতে হতাশা ঝরে পড়েছিল। পরে রক্ষণের রক্ষণের ব্যর্থতায় বরণ করতে হয় বড় পরাজয়।

ক্যাবরেরার ভাষ্য, ‘আমরা হাই লাইন ডিফেন্ডিংয়ের চেষ্টা করেছিলাম আমরা। এই ধরনে আমাদের দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হওয়ার পরিকল্পনা ছিল । যেভাবে আসলে আমরা প্রথমার্ধে খেলতে পেরেছিলাম, কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। হয়তো, ওগুলো হলে ম্যাচও ভিন্নরকম হতে পারতো। শেষ পর্যন্ত আমরা রক্ষণে ভুগেছি। ফিলিস্তিন শক্তিশালী দল। তাদের ভালো, গতিময় ও শক্তিশালী খেলোয়াড় আছে। আবারও বলছি, এখন পুনর্গঠনের এবং দ্বিতীয় লেগের জন্য প্রস্তুত হওয়ার সময়।’

অভিজ্ঞ ডিফেন্ডার তারেক কাজী চোটের কারণে স্কোয়াডে না থাকার প্রভাব রক্ষণে পড়েছে। তপু বর্মন, বিশ্বনাথ ঘোষরা সেরাটা দিতে পারেননি। তবে বাংলাদেশ কোচের দৃষ্টিতে তারেকের না থাকা নয়, দুদলের মানের ফারাকটাই এমন বড় হারের কারণ।

‘আমি ডিফেন্ডারদের নিয়ে খুশি। জটিল পরিস্থিতিতে তারা নিজেদের কাজ খুব ভালোভাবে করেছে। আমরা একটু হাই লাইন ডিফেন্ডিং করেছি, যাতে করে ফিলিস্তিনের ক্রসের জায়গা সংকুচিত করতে পারি। কিন্তু সেটা আমরা পুরো ম্যাচজুড়ে করতে পারিনি। কোনো কোনো ক্ষেত্রে পেরেছি। আসলে বিষয়টা আমাদের দুর্বলতার নয়, তার চেয়ে বরং ফিলিস্তিনের মানের। ছেলেদের প্রতি আমার পুরো আত্মবিশ্বাস আছে। তাদের প্রতি কোনো অভিযোগ নেই ।’

‘তারেকের অনুপস্থিতি আমার কাছে বলার মতো কোনো পয়েন্ট নয়। কেননা, শুরু থেকেই আমরা জানতাম, সে খেলতে পারবে না। ওই অনুযায়ী আমরা সবকিছু গুছিয়েছিলাম। তারেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু স্কোয়াডে অন্য যারা আছে, তার জায়গা পূরণের সামর্থ্য তাদের আছে। আবারও বলছি, রক্ষণভাগ নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

ট্যাগ: এএফসিএশিয়ান কাপ বাছাইক্যাবরেরাফিফাফিলিস্তিনফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবসুন্ধরা কিংস অ্যারেনাবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

পরবর্তী

ভৈরবে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার

পরবর্তী
ভৈরবে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের অভাব অনুভব করছে বাংলাদেশ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT