জনপদ

দেশে কোনো খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীদের সাথে কথা বলছেন, আশ্বাস দিচ্ছেন যে দেশে খাদ্য সংকট হবে না।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারি গুদামে খাদ্য মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ শহরে বিভিন্ন ওমমএস বিক্রয় কেন্দ্রে আকষ্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ১০ লাখ টন চাহিদার বিপরীতে ২১ লাখ টনের অধিক মজুত আছে। সারাদেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় ১৪-১৫ হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষের চাহিদা থাকবে ততদিন ওমমএস কার্যক্রম চালু রাখা হবে। পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোন খাদ্য সংকট হবে না।

ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্যে মজুদ করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা না করবেন না। নতুন আইন হচ্ছে। ইতোমধ্যে অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।

এসময় মন্ত্রীর সঙ্গে খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:সরকারি খাদ্য গুদাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…