চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচার হচ্ছিল সরকারি চাল, ধরলেন জনতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ঘাটাইল ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রি করতে গিয়ে ৩৯০ কেজি চালসহ জনতার হাতে আটক হয়েছেন অটোচালক আবু তাহের।

পরে তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার টিলাবাজারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার ভোরে অটোরিকশা করে চাল নেয়ার সময় সন্দেহ হলে এলাকাবাসী সেই অটোরিকশা আটক করে ঘাটাইল থানা পুলিশকে জানায়।

পরে পুলিশ, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির দায়ে অটোচালক আবু তাহেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা খোরশেদ আলম মাসুদ জানান, ঘাটাইল ইউনিয়নে গত ৫ ও ৬ এপ্রিল ১২দশমিক ৫৭০ মেট্রিক টন করে চালের দুটি ডিও দেয়া হয়। ডিলাররা অঙ্গীকারনামায় স্বাক্ষর করে চাল নিয়ে যায়।

Reneta

তবে অটোচালক তাহের বলেন, ‘ঘাটাইল ইউনিয়নের ভুলু চৌকিদার আমাকে তার বাড়ি থেকে চালগুলো টিলাবাজারের শাহজাহানের দোকানে নিয়ে যেতে বলে। এ ছাড়া আমি আর কিছু জানি না।’

ঘাটাইলের কুলিয়ায় ভুলু চৌকিদার পলাতক রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, অবৈধ মালামাল পরিবহন করার দায়ে অটোচালক আবু তাহেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিক দশ দিনের কারাদণ্ড দেয়া হয়।

‘‘এ ঘটনা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মূলহোতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসঘাটাইলসরকারি খাদ্য গুদামসরকারি চাল
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT