টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে| এখনও পানিবন্দি লাখো মানুষ| বন্যাকবলিত এলাকায় খাবার ও নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে| বন্যার পানিতে ডুবে কক্সবাজারের রামুতে এক বৃদ্ধ ও চকরিয়ায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে| বগুড়ায় যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে তীরের বিস্তীর্ণ এলাকা|






