চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার পানি কমছে, স্পষ্ট হচ্ছে ক্ষতির চিহ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বন্যার পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতির চিহ্ন। পাওয়া যাচ্ছে মরদেহের সন্ধান। অনেকেই হারিয়েছেন সহায়-সম্বল। বড় ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। এখনও অনেক এলাকায় পানিবন্দী মানুষ। শিশুসহ অনেকে আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে।

বিটিআরসি জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় মোবাইল ফোন কোম্পানিগুলোর ৯৮ শতাংশ টাওয়ার সচল হয়েছে।

ফেনীতে গত ২৪ ঘণ্টায় পানি আরও কমেছে, তবে দাগনভুঁইয়ার বেশিরভাগ এলাকা এখনও ডুবে আছে। ভাসিয়ে নিয়ে গেছে বাড়ি ঘর আসবারপত্র। ডুবে গেছে হাঁস, মুরগি, গরুর খামার। অসুস্থ হচ্ছে শিশুরা।

স্রোত ও পানির উচ্চতা কমে আসায় বন্যাকবলিত কুমিল্লার উত্তরের উপজেলাগুলোতে পানির প্রবাহ কিছুটা কমে এসেছে। তবে এখনও অপরিবর্তিত দক্ষিণের চার উপজেলার বন্যা পরিস্থিতি। এই জেলায় অন্তত ১২ লাখ মানুষ পানিবন্দী। সরকারি হিসাবে কুমিল্লায় বন্যায় ১৪ জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসাবে এই সংখ্যা ১৯।

রাঙ্গামাটির কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শহরের পৌর এলাকা ও নানিয়ারচরে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও কাপ্তাই হ্রদের পানিতে ডুবে আছে রাস্তা-ঘাট ও মানুষের ঘরবাড়ি। জেলা প্রশাসন ত্রাণ দিলেও তা অনেকটাই অপ্রতুল বলছেন এলাকাবাসী।

লক্ষ্মীপুরে পানি নামছে ধীরগতিতে। আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। সরকারি হিসাবে সাত লাখ ২০ হাজার মানুষ পানিবন্দী বলা হলেও বেসরকারি মতে এই সংখ্যা ১২ লাখের বেশি। বন্যায় জেলাটিতে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই সাপে কাটা, নিওমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

Reneta

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢলের পানি নেমে যাওয়ার পর শুধু মৎস্য ও কৃষি খাতে সম্মিলিতভাবে প্রায় ১৪ কোটি ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যার পানি
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT