ভারী বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি
শহরের রাস্তায় ভারী বর্ষণে জলাবদ্ধতা, একজন ব্যক্তি পানিতে হাঁটছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের পানিতে ভেঙে গেছে মুছাপুর ক্লোজার গেইট। ফেনী সদর এলাকা থেকে পানি কমলেও নতুন করে কিছু ইউনিয়নে পানি ঢুকছে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বন্যার পানি কমলেও দুর্গম এলাকায় এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। বন্যা কবলিত এলাকায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সাপের উপদ্রব বাড়ারও ঘটনা ঘটেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



