বন্যার রেখে যাওয়া ক্ষত নিয়ে চরম দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক

সুনামগঞ্জে বন্যার কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে গ্রাম ও বসতঘর পানিতে ডুবে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল কমে আসায় পানি নামছে দুর্গত এলাকা থেকে। কিন্তু বন্যার রেখে যাওয়া ক্ষত নিয়ে চরম দুর্ভোগে রয়েছে জেলার বাসিন্দারা।
আজ রোববার (২৩ জুন) দেখা যায়, জেলা শহরের অনেক এলাকায় পানি কমেছে, আবার অনেক আবাসিক এলাকায় এখনও পানি থাকায় নৌকা দিয়ে চলাচল করছেন। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করছেন মানুষজন।
সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নীচ দিয়ে ও ছাতক পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






