চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৬০, নিখোঁজ শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১১, মে ২০২৪
আন্তর্জাতিক
A A
জনসমাগমের জন্য মানুষজন নদীর পাড়ে জমায়েত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আফগানিস্তানের বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই প্রাকৃতিক দুর্ঘটনায় এখনও শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযানে বেশ কয়েকটি দল যোগ দিয়েছে।

শনিবার ১১ মে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাঘলান প্রদেশের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের পর এই বন্যার সৃষ্টি। তবে শুক্রবার রাতে আরও দুটি ঝড়ের পূর্বাভাসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

সতর্ক বার্তায় বলা হয়, রাতের দুটি ঝড়ের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Banglabid

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ছবি এবং ভিডিওতে দেখা যায়, বাঘলান প্রদেশের এই অঞ্চলটিতে কয়েকটি গ্রাম এবং বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। বাড়িঘরের উপর দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এপ্রিলের মাঝামাঝি থেকে বন্যায় ১০০ জনের বেশি মানুষ মারা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, যারা মারা গেছেন তারা বাঘলান প্রদেশের বোরকা জেলার বলে জানা গেছে। এছাড়াও সেখানে দুই শতাধিক মানুষ তাদের ঘরের মধ্যে আটকা পড়েছে।

Reneta

প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীর পানি বৃদ্ধি, পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মাসে আফগানিস্তানের পশ্চিমে বন্যায় কয়েক ডজন লোক মারা যাওয়ার পরে এবার উত্তরাঞ্চলে বন্যার এই ঘটনা ঘটল। এর ফলে হাজার হাজার মানুষের মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। প্রায় ২ হাজার ঘরবাড়ি, তিনটি মসজিদ এবং চারটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মূলত আকস্মিক বন্যা যখন ঘটে তখন এত বেশি বৃষ্টিপাত হয় যে, স্বাভাবিক নিষ্কাশন ব্যবস্থা সেটি মোকাবিলা করতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, অপেক্ষাকৃত শুষ্ক ঠান্ডা মাটির জন্য বৃষ্টিপাত শোষণ করা আরও কঠিন করে তুলেছে।

আফগানিস্তানে প্রতি বছর মুষলধারে বৃষ্টি এবং বন্যায় বহু মানুষ মারা যায়। এছাড়া বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় দুর্বলভাবে নির্মিত ঘরগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হয়ে উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানে বন্যাআফগানিস্তানে বন্যায় নিখোঁজ শতাধিকবন্যায় বহু হতাহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রামু থানার ৩ এসআইসহ ৪ জনকে প্রত্যাহার

পরবর্তী

অনন্যা আউট, সারা ইন?

পরবর্তী
দুটি নারী ও এক পুরুষের ছবি, ফ্যাশনেবল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্যা আউট, সারা ইন?

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরে ক্যারিবীয় সফরে যাবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত

সর্বশেষ

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT