চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

দুর্বল আর্থিক অবস্থায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বিকেলে এসব ব্যাংকের দায়িত্ব বুঝে নেবেন প্রশাসকরা। এ লক্ষ্যে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার সকালে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে তারা ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় পরিচালিত হবে। বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে এই ব্যাংকগুলোর মধ্যে চারটি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। আর একটি ছিল নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন। ওই সময় ব্যাংকগুলো থেকে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এতে তাদের আর্থিক অবস্থা ক্রমে দুর্বল হয়ে পড়ে এবং বর্তমানে ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, একীভূত হয়ে গঠিত নতুন ইসলামী ব্যাংকের সম্মিলিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার এবং বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের। এই পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর জমা রয়েছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা, যার বিপরীতে ঋণ রয়েছে এক লাখ ৯৩ হাজার কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার কোটি টাকা বা প্রায় ৭৬ শতাংশই খেলাপি ঋণ। ব্যাংকভেদে খেলাপির হার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে- ইউনিয়ন ব্যাংকের ৯৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯৫ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬২ দশমিক ৩ শতাংশ এবং এক্সিম ব্যাংকের ৪৮ দশমিক ২ শতাংশ ঋণ খেলাপি। সারাদেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে।

একীভূতকরণের মূল লক্ষ্য হলো আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা। প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রতিটি আমানতকারীকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। কারও জমা দুই লাখ টাকার কম হলে তিনি পুরো অর্থ তুলতে পারবেন। এর বেশি থাকলে প্রথম ধাপে দুই লাখ টাকা দেওয়া হবে, বাকি অর্থ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ধীরে ধীরে পরিশোধ করা হবে। মেয়াদী আমানতের ক্ষেত্রে আসল অর্থের সঙ্গে ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিকল্পনা রয়েছে, আর সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকেরা আসল টাকা পুরোপুরি ফেরত পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Reneta

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে, যারা আজ বিকেলে দায়িত্ব নেবেন। এক্সিম ব্যাংকের প্রশাসক হচ্ছেন নির্বাহী পরিচালক শওকাতুল আলম, সোশ্যাল ইসলামী ব্যাংকে সালাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মুহাম্মদ বদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামী ব্যাংকে মো. মোকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকে মোহাম্মদ আবুল হাসেম। প্রশাসকদের প্রথম দায়িত্ব হবে একীভূত প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহ করা। সেনাকল্যাণ ভবনে স্থাপিত কেন্দ্রীয় সমন্বয় কার্যালয় থেকে পুরো একীভূতকরণ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন ব্যাংকএক্সিম ব্যাংকগভর্নর ড. আহসান এইচ মনসুরগ্লোবাল ইসলামী ব্যাংকফার্স্ট সিকিউরিটি ইসলামীশরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকসোশ্যাল ইসলামী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT