চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে পাঁচ দফা দাবি

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৯:১০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
বাংলাদেশে পানি সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভরত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ও আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ ও একতরফা সকল বাঁধ উচ্ছেদের দাবিতে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা থেকে ত্রিপুরার বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লংমার্চের সাথে একাত্মতা পোষণ করে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে এই সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে টাউন হল থেকে লং মার্চটি বিবির বাজার স্থলবন্দর অভিমুখে রওনা হয়।

সমাবেশে বক্তারা ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে এক তরফা সকল নদী থেকে বাঁদ উচ্ছেদের জন্য সরকারকে সচেষ্ট হওয়ার দাবি জানান। ইনকিলাব মঞ্চের আয়োজনে সভায় পাঁচ দফা দাবি উত্থাপন করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী।

Banglabid

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামিক বক্তা মোস্তাক ফয়েজী, গবেষক খন্দকার রাকিব, ঢাকা থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ কে জুবায়ের, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দীন মোহাম্মদ, ইনকিলাব মঞ্চের সদস্য বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন, ইনকিলাব মঞ্চের সদস্য ছাত্রদল নেতা তোফায়েল আহমেদসহ অন্যান্যরা।

পাঁচ দফা দাবি গুলো হলো: আন্ত:সীমান্ত নদীতে ভারতের সকল অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতিসত্বর জাতিসংঘ এবং সকল আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বর্তমান সরকার যেভাবে গণবিরোধী কনভেনশনের স্বাক্ষর করেছে তেমনি জাতিসংঘে পানি প্রবাহ কনভেনশন ও স্বাক্ষর করতে হবে এবং ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করতে হবে, অচিরেই তিস্তা মহা প্রকল্প বাস্তবায়ন করতে হবে, সকল আন্ত সীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়ন করতে হবে, অতিসত্বর বর্তমান সরকারকে ভারত যতো সীমান্ত হত্যা করছে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা থেকে ত্রিপুরার বাঁধ অভিমুখভারতের পানি সন্ত্রাসসার্বভৌম সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT