চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা-মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ: বিপাকে অর্ধলাখ মৎস্যজীবী

মোরশেদ আলম মোরশেদ আলম
১২:০০ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, চাঁদপুর, জনপদ
A A
মৎস্যজীবীরা পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মা ইলিশ রক্ষায় ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ২২ দিনের এই নিষেধাজ্ঞাকে ঘিরে জেলার প্রায় অর্ধলাখ মৎস্যজীবীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।

আজ (৩ অক্টোবর) শুক্রবার সরেজমিনে দেখা যায় চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বর্তমানে নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা প্রায় ৪৭ হাজার। ইতিমধ্যে অনেকেই সরকারের নির্দেশনা মেনে জাল ও নৌকা তুলে রেখেছেন তীরে।নিষেধাজ্ঞার সময়সীমা এগিয়ে আনার কারণে অনেকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুলেছেন।

তবে ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, অমাবস্যা ও পূর্ণিমার সময়কে ঘিরে ইলিশের প্রজনন মৌসুমের সঠিক সময় নির্ধারণ করা হয়েছে, তাই তারিখ পরিবর্তনের সুযোগ নেই। ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য বিজ্ঞানভিত্তিক সময়সূচি অনুসারে নিষেধাজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এতে পরিবর্তনের সুযোগ নেই। কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে এর সুফল মিলবে দীর্ঘমেয়াদে।

উল্লেখ্য, চাঁদপুরের মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় ২২ দিন সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময় মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, বাজারজাত ও বিক্রি—সবকিছুই বন্ধ থাকবে।

গত বছর এই নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১২ অক্টোবর থেকে, কিন্তু এবছর তা আগাম ৩ অক্টোবর থেকেই কার্যকর করা হয়েছে। মৎস্যজীবীদের দাবি, নিষেধাজ্ঞার সময় হঠাৎ এগিয়ে আনার ফলে তারা প্রস্তুতির সুযোগ পাননি, ফলে পরিবার নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়বেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মামেঘনামৎস্যজীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT