চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থ্রিলারে অভ্যস্ত দর্শকদের বিনোদন দিতে ওয়েবে আসছেন অমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
বিনোদন
A A

সময়ের অন্যতম আলোচিত নাট্যনির্মাতা কাজল আরেফিন অমির নতুন করে অভিষেক হতে যাচ্ছে ওয়েব দুনিয়ায়। জনপ্রিয় এ নির্মাতা প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানাতে যাচ্ছেন।

বঙ্গ’র প্রযোজনায় নির্মিতব্য অমির প্রথম ওয়েব সিরিজটির নাম ‘হোটেল রিল্যাক্স’।

সিরিজটি নিয়ে রবিবার বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ বানিয়ে ব্যাপক আলোচনায় আসা নির্মাতা অমির।

ভরপুর বিনোদনে ছয় পর্বের ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে অমি বলেন, অবশ্যই কাজটি হবে বিনোদনধর্মী। বর্তমানে নির্মিত হওয়া বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন ফোর প্রচার হচ্ছে। শুরু থেকে ফান-কমেডি গল্প ও নির্মাণ মুন্সিয়ানা দিয়ে সিরিয়ালটির দর্শক ধরে রেখেছেন এ নির্মাতা।

সিরিজ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাচেলর পয়েন্টে দর্শক শুধু এপিসোড নয়, প্রতিটি দৃশ্য দর্শক উপভোগ করেন। ওয়েবের ক্ষেত্রেও আমার টার্গেট প্রতিটি দৃশ্যই যেন দর্শকদের কাছে উপভোগ্য হয়ে ওঠে।যেভাবে বানাতে চাচ্ছি, বঙ্গ পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। আমার বিশ্বাস, সঠিকভাবে সিরিজটি বানাবো। বরাবরের মতো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

Reneta

যেহেতু টাকা দিয়ে দর্শকদের দেখতে হবে, তাই দর্শকদের সময় বিফলে যাবে না বলে জানালেন অমি। তিনি জানালেন, গত দুমাস ধরে গল্প নিয়ে কাজ করছেন। আগামী নভেম্বরে ওয়েব সিরিজটির শুটিংয়ে যাবেন।

অমি বলেন, কারা অভিনয় করবেন এখনও চূড়ান্ত করিনি। তবে ব্যাচেলর পয়েন্টের কয়েকজন থাকবেন। বঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম থেকে আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ‘হোটেল রিল্যাক্স’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

বঙ্গর চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, আমরা এর আগে ড্রামা সিরিজ নির্মাণ করেছি। হোটেল রিল্যাক্স-এর মাধ্যমে বঙ্গের ওয়েব সিরিজে ডেভিউ হচ্ছে। সেই সঙ্গে কাজল আরেফিন অমিরও। গল্প নির্মাণ করেছি পপুলার জনরায়। অমির পূর্বের কাজ দেখে তার প্রতি আমরা বিশ্বাসী। ফিকশন বা ড্রামা সিরিজ বানিয়ে বঙ্গ যেভাবে দর্শকের কাছে সুনাম ও ভালোবাসা পেয়েছে আশা করছি, প্রথম ওয়েব সিরিজেও সুনাম ধরে রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজকাজল আরেফিন অমিবঙ্গব্যাচেলর পয়েন্টলিড বিনোদনহোটেল রিল্যাক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT