বিকাশ অ্যাপে অনুপম রায়-অর্ণবের লাইভ কনসার্ট

মোবাইল ফোনে অনুপম রায় ও অর্ণবসহ অন্যান্য শিল্পীদের লাইভ পারফর্মেন্সের ছবি, বিকাশ অ্যাপে কনসার্টের প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথমবারের মতো বিকাশ অ্যাপেই লাইভ কনসার্ট দেখার সুযোগ পেয়েছেন বিকাশ গ্রাহকরা। কলকাতার অনুপম রায়, তালপাতার সেপাই আর ঢাকার অর্ণব, মেঘদল এবং হাতিরপুল সেশনস এর কনসার্ট ‘ম্যাজিক্যাল নাইট’ লাইভ দেখা যায় বিকাশ অ্যাপ এ।
মাত্র ১০ টাকা দিয়ে বিকাশ অ্যাপ থেকেই রেজিস্ট্রেশন করে দেশের যে কোনো প্রান্তে বসে সুরের তালে মেতে উঠেন সংগীতপ্রেমীরা। ৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ম্যাজিকাল নাইট’ শীর্ষক এই কনসার্টটি অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি)।
যারা নানা ব্যস্ততায় বা দূরত্বের কারণে কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারেননি বা আসন স্বল্পতার কারণে টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের জন্য লাইভ কনসার্ট দেখার এই সুবর্ণ সুযোগ ছিল বিকাশ অ্যাপে। কেবল সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল আর্থিক লেনদেনের সেরা প্ল্যাটফর্মই নয়, গ্রাহকের প্রতিদিনকার লাইফস্টাইলের অংশ হয়ে ওঠা বিকাশ অ্যাপে প্রথমবারের মতো কোনো লাইভ কনসার্ট সম্প্রচারিত হয়।






