বাংলাদেশ

বন্যা দুর্গতদের এক দিনের বেতন দেবে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের সদস্যরা বন্যা পরিস্থিতিতে উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিসের সদস্যরা বন্যা দুর্গতদের সাহায্যার্থে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বন্যাকবলিতদের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার সকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান দেওয়া হবে বলেও জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক। সভায় জানানো হয় দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে রাজস্ব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে।

সভায় পরিচালকসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  বিভাগ ও জেলা কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে সভায় অংশ নেন। আগামী এক দিনের মধ্যে সমুদয় অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে রোববার ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

দেশের বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল-এর পাশাপাশি ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ০১৮১৯৮৪৮০৩০/০১৭১১৩০৩৪২১/০১৮১৮১০৫৬২৪। তথ্য অনুযায়ী রোববার দুপুর ১২টা পর্যন্ত ২ হাজার ৭৯১ জন বন্যাদুর্গতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়:ত্রাণ সহায়তা ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…