চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণের বাইরে, ভবন ধসে পড়ার আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে ভবনটি ধসে পড়া এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। বর্তমানে এটি একপ্রকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট এবং নৌবাহিনীর ৪টি ইউনিট যোগ দিয়েছে। ৬ ঘণ্টার বেশি সময় ধরে তারা চেষ্টা করছে, কিন্তু আগুন এতটুকুও নিয়ন্ত্রণে আসেনি।

এর আগে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে, ভেতরে সুতা ও তুলা জাতীয় উপকরণ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির পাঁচতলা থেকে ওপরের তিনটি তলায় আগুন লেগেছে। ইতোমধ্যেই কারখানায় কর্মরত পায় ২৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

তবে কারখানার ভেতরে আর কেউ আটকে পড়েছেন কি-না, তাৎক্ষণিকভাবে সেটা জানাতে পারেননি উদ্ধারকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম ইপিজেডে আগুনসিইপিজেড
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, নেদারল্যান্ডসকে মরক্কো

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT