নোয়াখালী

ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর

বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা, লোকজন দেখছে ও আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে আন্দোলনকারীরা। 

সোমবার (৫ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে আন্দোলনকারীরা তার বাড়িতে হামলা চালায়। তবে ওই সময় তার বাসভবন বন্ধ ছিল। ওই ঘরে থাকতেন কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে স্বপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান।

এর আগে বিকাল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে আগুন দেয় আন্দোলনকারীরা।

অপরদিকে একই দিন সকালে নোয়াখালীর জেলা শহরের বিভিন্ন সড়কে মিছিল নিয়ে রাস্তায় অবস্থান নেয় হাজার হাজার মানুষ। পরে বেলা দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা মাইজদী শহরে বিজয় মিছিল করে।

বিষয়:অগ্নিসংযোগ আওয়ামী লীগ ওবায়দুল কাদের বাড়ি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…