চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবনে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) রাত থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২৩ মার্চ) সকাল থেকে ফায়ার সার্ভিস পাইপ লাইন টেনে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করবে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও শনিবার (২২ মার্চ) বিকেল ৬টা পর্যন্তও অগ্নিনির্বাপণে কাজ শুরু করতে পারেনি। পানির উৎস দূরে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে পারেননি। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে না পড়ে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, বনের ৩ থেকে ৪ একর এলাকার লতাপাতা-গুল্মে আগুন ধরেছে। আগুনের যাতে বিস্তৃতি না ঘটে, সেজন্য ফায়ার লাইন কেটে ও স্বল্প পরিসরে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে বন বিভাগ। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম আগুন নেভানোর কাজ পুনরায় শুরু করবে।

তিনি বলেন, আপাতত আগুন লাগার কারণ নির্ণয় করা যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পরই কারণ উদঘাটনে তদন্ত কমিটি করা হবে।

এর আগে শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ।

Reneta

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনচাঁদপাই রেঞ্জবন বিভাগমোংলাসুন্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT