অন্যান্য

ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ১০

ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল, দমকল বাহিনী কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, দমকল বাহিনী আগুন নেভানোর জন্য কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রান্সের লিয়ন শহরের একটি ৭ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৫ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সেইসঙ্গে ২ দমকলকর্মীসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভোররাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট আনা হয়।

এই ঘটনায় দেশটির প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কারণ উদঘাটনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করে দ্রুত তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন।

বিষয়:ফ্রান্স হতাহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…