বাংলাদেশ

মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

মতিঝিলের ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মতিঝিলের একটি ভবনে অগ্নিনির্বাপণ কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ৩ তলা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে ৩ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ২৮ মিনিটে। পরে আরও ৩টি ইউনিট পাঠানো হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিষয়:আগুন নিয়ন্ত্রণে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…