চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:১০ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক বসত ঘর পুড়ে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৩০ ডিসেম্বর) মধ্যরাত আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

সামছু-দৌজা নয়ন বলেন, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অগ্নিকাণ্ডে ৫০টির বেশি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আমির জাফর জানান, এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন কীভাবে ছড়াল খোঁজ নেয়া হচ্ছে। এপিবিএন শুরু থেকেই ঘটনাস্থলে আছে।

উল্লেখ্য, এ বছরের ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২২০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা। এর আগে ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে এক সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১১ জনের মৃত্যু ও ৫ শতাধিক আহত হন। পুড়ে গিয়েছিল ১০ হাজারের বেশি ঘর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডউখিয়া রোহিঙ্গা ক্যাম্পকক্সবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে বড় রদবদল

এপ্রিল ৯, ২০২৬

যে অভিযোগ নিয়ে হাইকোর্টে কার্তিক

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এস ২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুণ সাড়া, জানাল স্যামসাং বাংলাদেশ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উদ্বোধন

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT