জনপদ

আরএফএল গ্রুপের কারখানায় আগুন

আরএফএল গ্রুপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরএফএল গ্রুপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয়রা।

ফায়ার সার্ভিস জানায়, পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আগুন নেভাতে ওই কোম্পানির নিজস্ব দমকল বাহিনীও কাজ করছে বলে জানা গেছে।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি সংবাদিকদের বলেন, আগুন বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। আমরা কাজ করছি। আশা করছি, অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। তবে কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না। কীভাবে আগুন লেগেছে সেটিও বলা যাচ্ছে না।

কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো বলে জানা গেছে।

বিষয়:আরএফএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…