চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন: ৮ জনের বিরুদ্ধে তদন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মেক্সিকোর একটি অভিবাসী আটক কেন্দ্রে সম্প্রতি ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে ৩৯ জন ভেতরে আটকে পড়ে মারা যায়। ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ কেন্দ্রটির আটজন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছে। ধারণা করা হচ্ছে তাদের অভিবাসী আটক কেন্দ্রে করা অসদাচরণের কারণে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দেশটির ফেডারেল পাবলিক সেফটি সেক্রেটারি রোসা আইসেলা রদ্রিগেজ বলেছেন, সম্ভাব্য অসদাচরণের জন্য তদন্তাধীন ব্যক্তিদের মধ্যে পাঁচজন হলেন প্রাইভেট সিকিউরিটি গার্ড, দুজন ফেডারেল ইমিগ্রেশন এজেন্ট এবং একজন চিহুয়াহুয়া স্টেট অফিসার।

মেক্সিকান কর্মকর্তারা মনে করছেন এ ঘটনায় কেন্দ্রটির নিরাপত্তারক্ষীদের অবহেলা রয়েছে। সিসিটিভির এক ফুটেজে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা বন্দীদের মুক্ত করার চেষ্টা না করেই আগুন থেকে দূরে সরে যাচ্ছেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে উত্তর মেক্সিকোতে সিউদাদ জুয়ারেজ শহরের একটি সরকার পরিচালিত অভিবাসী আটক কেন্দ্রে আগুন লেগে ৩৯ জন মারা গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় সীমান্তবর্তী মেক্সিকান শহরগুলোতে জরুরি অবস্থা জারি করে সরকার।

দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, রাত ১০টার পর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) ফ্যাসিলিটিতে আবাসন এলাকার ভিতর অগ্নিকাণ্ডের সুচনা হয়। এই ঘটনায় আহত ২৯ জনকে জরুরি ভিত্তিতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুয়াতেমালার ইনস্টিটিউট অফ মাইগ্রেশন জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে অন্তত ২৮ জন গুয়াতেমালান নাগরিক রয়েছে।

Reneta

মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং উত্তর সীমান্তে তা রেকর্ড ছাড়িয়ে গেছে। কারণ এই স্থান থেকেই লোকেরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছে। ভেনিজুয়েলা, কিউবা, নিকারাগুয়া এবং কলম্বিয়া থেকে আসা ক্রমবর্ধমান সংখ্যক লোকের সাথে সাথে গত বছর থেকে মার্কিন-মেক্সিকো সীমান্তে অভিবাসীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এইসব দেশের দমনমূলক সরকার এবং কঠোর অর্থনৈতিক চাপ থেকে মুক্তি পেতে অন্য দেশে পালিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডমেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
সাইক্লিস্ট বব মন্টগোমারি ও তার নাতি টম ম্যালকম

মারা গেছেন সাইক্লিস্ট বব মন্টগোমারি

আগস্ট ৪, ২০২৬

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT