গাজীপুরের বাঘের বাজার এলাকায় একটি কেমিকেল গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে গাজীপুরের কেমিকেল গোডাউনে আগুন লাগার খবর পায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির কথা জানায়নি তারা।








