চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুখী দেশের শীর্ষে থাকা ফিনল্যান্ডের মানুষ কেন এতো সুখী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বন্ধুদের সাথে হাস্যোজ্জ্বল পরিবার, শহরের ব্যস্ত রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষস্থানে আছে ফিনল্যান্ড। কী আছে সেই দেশে, যার কারণে বছরের পর বছর তারা সবচেয়ে সুখী দেশ? বিষয়টি নিয়ে জনমনে রয়েছে আগ্রহ।

প্রতিবছর ২০ মার্চ সুখ দিবসে বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ। এবারও প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩। জাতিসংঘের ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন)’ মোট ৬টি বিষয়ের উপরে এই রিপোর্ট তৈরি করে থাকে।

১৫০টিরও বেশি দেশের মানুষের জীবনধারা পর্যবেক্ষণে সামাজিক সহায়তা, আয়, স্বাস্থ্য, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির অনুপস্থিতি দেখা হয়ে থাকে সুখ সূচক তৈরিতে। বিবেচনা করা হয় সব দেশের মানুষের মধ্যে সুখ ও দুঃখের অনুপাত। আর এসবের বিচারে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরের মনোরম দৃশ্য, জলরাশি ও ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনিশ দার্শনিক এবং মনোবিজ্ঞান গবেষক ফ্রাঙ্ক মার্টেলার বলেন, ফিনল্যান্ডের জনগণের সুখী থাকার অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ হলো- তারা নিজেকে অন্যের সাথে তুলনা করে না, প্রকৃতির অবদানকে উপেক্ষা করে না এবং নিজ জনগোষ্ঠীর বিশ্বাস ভঙ্গ করে না।

ফ্রাঙ্ক মার্টেলা আরও বলেন, সুখী হওয়ার জন্য সেই কাজ করা উচিত, যা আপনাকে সফল করার চেয়ে খুশী করে। আর এজন্য নিজের কাজের একটা মানদন্ড ঠিক করা খুবই জরুরি এবং কোনো সময়ই নিজেকে অন্যের সাথে তুলনা করা উচিত নয়।

ফিনল্যান্ডের জনগণ তাদের সুখী থাকার উপায় অন্যদের শিখাতে রাজি। যেসব পর্যটকরা ফিনল্যান্ডে ঘুরতে যান, তাদের বিনামূল্যে সুখী থাকার উপায়ের ওপর ক্লাস নেবার প্রস্তাব করা হয়। ওইসব ক্লাসে নিজেদের ভেতরে সুখ খুঁজে বের করা শিখানো হয়। বিশেষজ্ঞরা শিখিয়ে থাকেন, কীভাবে পরিবেশসম্মত জীবনযাপন, স্বাস্থ্য ভারসাম্য, রুটিনমাফিক প্রতিদিন, খাদ্যাভাস মেনে ভালো থাকতে হয়।

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড। চতুর্থ ইসরায়েল ও পঞ্চম নেদারল্যান্ডস। সেরা ১০টি সুখী দেশের মধ্যে এরপর রয়েছে সুইডেন (ষষ্ঠ), নরওয়ে (সপ্তম), সুইজারল্যান্ড (অষ্টম), লুক্সেমবার্গ (নবম) ও নিউজিল্যান্ড (দশম)। অবাক করা বিষয় বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র এই তালিকায় প্রথম দশে জায়গা করতে পারেনি। তারা আছে তালিকার ১৫তম স্থানে। আর সুখী দেশের তালিকায় এবার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল আফগানিস্তান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৭৮। পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২, ভারত ১২৬তম অবস্থানে রয়েছে। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৮তম।

২০২২ সালের সুখী দেশের তালিকায় বিরাট প্রভাব ফেলেছে করোনা মহামারি। করোনা সারাবিশ্বের মানুষের ভালো থাকার বাধা হিসেবে খরচ বাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে বেড়েছে ভয়াবহ বেকারত্ব। যার সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশের সূচকে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাট-জিপিটিকে টেক্কা দিতে ‘বার্ড’ চালু করেছে গুগল

পরবর্তী

চীনের শান্তি পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে, ইউক্রেন-পশ্চিমারা প্রস্তুত নয়: পুতিন

পরবর্তী
চীনের শান্তি পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে, রাশিয়া ও চীন সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের শান্তি পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে, ইউক্রেন-পশ্চিমারা প্রস্তুত নয়: পুতিন

দুটি যুবক যুবতী বন্ধুদের সঙ্গে ছবি তুলছে, ব্যস্ত শহর পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে এলো শাহরুখের ইতিহাস সৃষ্টিকারী 'পাঠান'

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT