আন্তর্জাতিক

অবশেষে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় জনসমুদ্রে শুভেচ্ছা ও উল্লাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

আনোয়ার ইব্রাহিম আবশেষে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর ফলে শনিবারের জাতীয় নির্বাচনের পর দেশটিতে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে।

মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য কয়েকদিনের আলোচনা শেষে দেশটির বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

আনোয়ার প্রায় সিকি-শতাব্দী ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে আসছিলেন এবং শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন সফল হয়েছে।

তার এই রাজনৈতিক জীবনে তাকে দু’বার কারাবরণ করতে হয়েছে। সমকামিতার দায়ে দোষী সাব্যস্ত হয়ে তিনি মোট ন’বছর কারাগারে কাটিয়েছেন।

এই অভিযোগ তিনি সবসময় অস্বীকার করে বলেছেন, এসবই ছিল রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। দুর্নীতি ও সমকামিতার অভিযোগে মি. ইব্রাহিমকে কারাদণ্ড দেওয়া হয়।

তার সেই সাজা ২০০৪ সালে বাতিল করে দেওয়া হলে তিনি পুনরায় রাজনীতিতে ফিরে আসেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…