চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ বছর পর বরফে ‘ফেলুদা’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ পূর্বাহ্ন ২৬, মার্চ ২০২৪
বিনোদন
A A

১৯৯৬ সালে সত্যজিত রায়ের ‘বাক্স রহস্য’ নির্মাণ করেছিলেন সন্দীপ রায়৷ যে ছবির ক্লাইমেক্স দৃশ্যে ফেলুদাকে লড়াই করতে হয় বরফ ঢাকা রাস্তায়! ২৮ বছর পর সময়ের জনপ্রিয় নির্মাতা সৃজিতের পরিচালনায় আবারও ফেলুদা ফিরছে বরফে!

ফেলুদাকে নিয়ে বরফে সৃজিতের এই সফর যদিও এবার ওটিটির দর্শকের জন্য। নাম ‘ভূস্বর্গ ভয়ংকর’। যদিও এরআগে সৃজিত ‘ফেলুদা’কে নিয়ে ‘ছিন্নমস্তার অভিশাপ’, ‘দার্জিলিং জমজমাট’ করেছেন, যা দর্শকের প্রশংসাও পেয়েছে।

সত্যজিতের লেখা আরেকটি ফেলুদা কাহিনী পর্দায় তুলে ধরতে এরইমধ্যে এবার কাশ্মীরে অবস্থান করছেন সৃজিত। এবারও সৃজিতের নির্মাণে ফেলুদা চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। এছাড়া অনির্বাণ চক্রবর্তী জটায়ু এবং আগের মতোই কল্পনা মিত্র তোপসের চরিত্রে থাকছেন।

জানা যায়, কিছুদিন আগেই প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। তারপরেই অভিনেতাদের থেকে সময় নিয়ে কাশ্মীর পৌঁছেছে টিম। সৃজিত নিজে তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছি। এখানে আবহাওয়া ভালো আছে। চুটিয়ে শুটিং করছি।

ভূস্বর্গ ভয়ংকর এর গল্পে দেখা যাবে, লালমোহন বাবুর ইচ্ছা হল ঘুরতে যাবে। কোথায় যাওয়া যায় সেটাও ঠিক হল। পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে। সেখানে গিয়ে ফেলুদার পরিচয় হয় এক অবসরপ্রাপ্ত বিচারকের – সাথে। এ বিচারকের আবার মাথায় গণ্ডগোল আছে বলেই মনে হয়। যাদেরকে উনি মৃত্যুদন্ড দিয়েছেন তাদের আত্মাকে প্ল্যানচেটের মাধ্যমে আনিয়ে দেখেন যে আসলেই তারা খুন করেছিল নাকি। ফেলুদার সঙ্গে ঘুরতে ঘুরতে পহেলগাও গিয়ে হঠাৎ খুন হন বিচারক। এবার ফেলুদা নেমে পড়েন এই খুনীকে ধরতে।

২০২২ সালে একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মের তরফে জানানো হয়েছিল, এরপর ফেলুদার গল্প অবলম্বনে যে সিরিজ বানানো হবে, সেটা হলো সত্যজিৎ রায়ের লিখে যাওয়া জনপ্রিয় গল্প ‘ভূস্বর্গ ভয়ংকর’।

Reneta

গত বছরই এই প্রজেক্ট নিয়ে কাজ হওয়ার কথা ছিল। কিন্তু তখন সৃজিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় সেই কাজ আর হয়নি। তবে এবার কাশ্মীরেই শুটিং শেষে ফিরবেন সৃজিত ও তার টিম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মিরটোটা রায়ফেলুদালিড বিনোদনসত্যজিতসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT