বিনোদন

ফিল্মফেয়ারে উনিশটি মনোনয়ন পেল ‘অ্যানিমেল’, শাহরুখ পেলেন দুটি

তিনজন অভিনেতা বিভিন্ন পোষাক ও স্টাইলে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন অভিনেতা বিভিন্ন পোষাক ও স্টাইলে ছবি, যারা ফিল্মফেয়ারে মনোনীত হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৪-এর মনোনয়ন প্রকাশ করা হয়েছে। এবারের ফিল্মফেয়ারে সর্বাধিক ১৯টি মনোনয়ন পেয়েছে ‘অ্যানিমেল।’ ‘জওয়ান’ ও ‘ডানকি’র জন্য শাহরুখ খান পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে দুটি মনোনয়ন। সেরা সিনেমার ক্যাটাগরিতেও আছে শাহরুখের দুটি সিনেমা।

সেরা সিনেমার মনোনয়ন পেয়েছে ‘টুয়েলভথ ফেল’, ‘অ্যানিমেল’, ‘জওয়ান’, ‘ওএমজি টু’, ‘পাঠান’ এবং ‘রকি অউর রানী কি প্রেম কাহানি।’

সেরা নির্মাতার মনোনয়ন পেয়েছেন, অমিত রায় (ওএমজি টু), অ্যাটলি (জওয়ান), করণ জোহর (রকি অউর রানী কি প্রেম কাহানি), সিদ্ধার্থ আনন্দ (পাঠান) এবং বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)।

সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন রণবীর কাপুর (অ্যানিমেল), রণবীর সিং (রকি অউর রানী কি প্রেম কাহানি), শাহরুখ খান (ডানকি), শাহরুখ খান (জওয়ান), সানি দেওল (গদর টু), বিক্রম মাসে (টুয়েলভথ ফেল) ও ভিকি কৌশল (স্যাম বাহাদুর)।

সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন আলিয়া ভাট (রকি অউর রানী কি প্রেম কাহানি), ভূমি পেডনেকার (থ্যাংক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আদভানি (সত্যপ্রেম কি কথা), রানি মুখার্জী (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডানকি)।

প্রতি বছর মুম্বাইতে হলেও এবারের ফিল্মফেয়ারের আসর বসবে গুজরাটের গান্ধীনগরে। তারকাখচিত এই অনুষ্ঠানটি আয়োজিত হবে ২৮ জানুয়ারি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…