বিনোদন

টরন্টোতে শুরু চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

টরন্টো মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবে ২৪ দেশের ৩০টি ভাষার ৫২টি সিনেমা। বাংলাদেশের ৫টি শর্টফিল্ম ও ৩টি ফিচার ফিল্ম

একজন ব্যক্তি টরন্টোতে চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিখোঁজ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি দৃশ্যে শাহেদ আলী

কানাডার টরন্টোতে শুরু হয়েছে চার দিনব্যাপী মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভাল। স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত উৎসবের উদ্বোধন করেন স্ক্যারবরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম।

এবারের উৎসবে ২৪টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ৫২টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খানের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘নকশী কাঁথার জমিন’।

উৎসবে বাংলাদেশ থেকে আরও দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে যথাক্রমে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’।

বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে আছে আসাদুজ্জামান সবুজের ১৩ মিনিট ব্যাপ্তীর ‘নিখোঁজ’।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিমান টরন্টোর স্টেশন ম্যানেজার মুশিকুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম, কানাডার চলচ্চিত্র নির্মাতা রোডা মেঢাট এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর উৎসব পরিচালক এনায়েত করিম বাবুল।

বিষয়:চলচ্চিত্র উৎসব টরন্টো নিখোঁজ শর্টফিল্ম সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…